১২২ তম প্রাইজবন্ড ড্র ১ ফেব্রুয়ারি ২০২৬।

১০০ টাকার প্রাইজবন্ডের ১২২তম ড্র আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ড্রটি ৩১ জানুয়ারি হওয়ার কথা থাকলেও ওই দিন সরকারি ছুটি থাকায় তারিখ পরিবর্তন করা হয়েছে।
বাংলাদেশে ১০০ টাকার প্রাইজবন্ড ড্র প্রতি তিন মাস অন্তর অনুষ্ঠিত হয়। সর্বশেষ ১২১তম ড্র অনুষ্ঠিত হয় ২ নভেম্বর ২০২৫ তারিখে। ধারাবাহিকভাবে প্রতি বছর জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে মোট চারটি ড্র অনুষ্ঠিত হয়ে থাকে।
ড্র সম্পন্ন হওয়ার পর বিজয়ী প্রাইজবন্ডের ফলাফল প্রকাশ করা হবে। প্রাইজবন্ডধারীরা সিরিজ ও নম্বর মিলিয়ে ফল যাচাই করতে পারবেন। এছাড়া অনলাইনে প্রাইজবন্ড নম্বর সংরক্ষণ করলে প্রতিটি ড্র-এর ফলাফল এসএমএসের মাধ্যমে জানার সুবিধাও রয়েছে।
প্রাইজবন্ড ড্র ও ফলাফলের সর্বশেষ আপডেট জানতে আজকেই রেজিস্ট্রেশন করুন।